ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

কক্সবাজারের আবাসিক হোটেলে মিলল পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দি গ্রান্ড ঢাকা হোটেল নামে আবাসিক হোটেলের ৪০১ কক্ষ থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত মরদেহটি পুলিশ সদস্য আতাউল কবিরের বলে জানা গেছে।

নিহত আতাউল কবিরের (৪৪) বাড়ি পিরোজপুর জেলার রাজবাড়ির নেছরাবাদ। তার বাবার নাম আব্দুল খালেক তালুকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

হোটেলের ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টায় তিনি এই হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। পরদিন শুক্রবার চেক আউট এর জন্য তার দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেলে পুলিশকে খবর দেন, পরে পুলিশ ঘটনা স্থলে এসে উক্ত রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখে সিলিং ফ্যানের সাথে তার গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় রয়েছে।

এরপর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

নিহত আতাউল কবিরের বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার কাছ থেকে জানতে চাইলে বলেন, তিনি হোয়াইক্যং হাইওয়ে থানায় এক বছর কর্মরত ছিলেন, দীর্ঘদিন ধরে পরিবারিক সমস্যায় ছিল, আমি ৪ মাস আগে বিষয়টি জেনেছি। কয়েকদিন আগে ছুটিতে যান তিনি, হয়তো বাসা থেকে আসতেই এ ধরনের প্লান করে আসছে। পারিবারিক বিষয়টি জানার পর, আমিও তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলাম।

নিহতের পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের আবাসিক হোটেলে মিলল পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

কক্সবাজারের আবাসিক হোটেলে মিলল পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬