ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

গাছায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শ্রমিক দলের আলোচনা ও দোয়া মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছা মেট্রো থানা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানে গাছা মেট্রো থানা শ্রমিক দলের সভাপতি মো. রাজু আহম্মেদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু ইসাহাক মামুনের সঞ্চালনায় প্রধান মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন টাওয়ার টেক্সটাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আনিসুল রহমান।
​আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে গাছা মেট্রো থানা শ্রমিক দলের সভাপতি মো. রাজু আহম্মেদ শাহীন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিকালে তাঁর আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি কখনো আপস করেননি এবং সবসময় সাহসী নেতৃত্ব দিয়েছেন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. মিজানুল রহমান স্বপন, আনিসুল রহমান ও সানী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সহসাধারণ সম্পাদক আব্দুল মালেক ও শাহজাহান খান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. আসলাম, মো. হুমায়ুন কবির ভান্ডারী, মো. আরিফুর রহমান, আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
​আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কেক কাটা এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের ৩ দিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাছায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শ্রমিক দলের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত : ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬