ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চাঁদপুর লঞ্চঘাটে নয় কেজি গাঁজাসহ দু নারী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮৫ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দু নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর নৌ থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে পৃথক অভিযান চালিয়ে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুমিল্লা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

কেন তুলে রাখা হচ্ছে না আর্জেন্টিনার ‘১০ নম্বর জার্সি’ মেসির অবসরের পরও?

চাঁদপুর লঞ্চঘাটে নয় কেজি গাঁজাসহ দু নারী আটক

প্রকাশিত : ০৫:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬