ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ পেল জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক পেলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নোয়াখালী  প্রতিনিধি: মাছের পোনা উৎপাদনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক পেয়েছে নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলা উদ্দিনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলা উদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পাশাপাশি খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগতমানের পোনা উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার ব্যাংক চেক দেওয়া হয়।

এ স্বীকৃতিতে নোয়াখালীর মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্যচাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ পেল জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক পেলেন

প্রকাশিত : ১০:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬