ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

পবিপ্রবির ৬টি স্হাপনার উদ্বোধন করলেন- ভিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) অধিকতর উন্নয়ন(২য় পর্যায়)১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি স্হাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (১৭আগস্ট) বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্হাপনাগুলো হলো- ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ, ৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্হাপন, ৩কোটি ৪৮লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ, ৬কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।

উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান আজকের এ আনন্দময় মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ একযোগে আমরা ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোন বিকল্প নেই। আজ যে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হলো তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।” তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন স্হাপনা নির্মাণ করা হবে। তিনি এ প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, “অবকাঠামো তৈরী করলেই দায়িত্ব শেষ হয় না, এ রাষ্ট্রীয় সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষন এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির ৬টি স্হাপনার উদ্বোধন করলেন- ভিসি

প্রকাশিত : ০২:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬