ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইকো ইউনিভার্সিটির অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয়। ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি)। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে প্রতিষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়টি সরকারি অনুমোদন পেয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএসডিও এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, ঠাকুরগাঁওবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

এই অনুমোদনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওসহ বৃহত্তর উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে ইএসডিও।

ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁওয়ের মাটিতে একটি উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে লালন করেছি। আজ সেই স্বপ্ন রাষ্ট্রীয় অনুমোদন পাওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি গভীরতম কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী শুধু একটি সনদ নিয়ে বের হবে না; সে বের হবে জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, মানবিক মূল্যবোধ, উদ্ভাবনী চিন্তা এবং কর্মজীবনে সফল হওয়ার সক্ষমতা নিয়ে।

ইএসডিওর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউএসটি প্রতিষ্ঠার মাধ্যমে ঠাকুরগাঁওসহ বৃহত্তর উত্তরাঞ্চলে জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির গবেষণায় উত্তরাঞ্চলের স্থানীয় ও বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হবে।

এর মধ্যে কৃষি ও খাদ্যপ্রযুক্তি, জলবায়ু সহনশীলতা, পরিবেশ, ডিজিটাল রূপান্তর, প্রকৌশল, স্বাস্থ্যপ্রযুক্তি ও সামাজিক উদ্ভাবনের বিষয়গুলো রয়েছে। ইইউএসটি প্রতিষ্ঠার মাধ্যমে ঠাকুরগাঁও থেকে উত্তরাঞ্চলের তরুণদের জন্য বিশ্বমানের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

ইকো ইউনিভার্সিটির অনুমোদন

প্রকাশিত : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬