ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মোফাজ্জল হোসেন মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপসচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে। ওই আদেশের প্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

মোফাজ্জল হোসেন শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে এই মনোনয়ন পেয়েছেন। তিনি ফ্যাশন ব্র্যান্ড র‍্যাগিডুম সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক। শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে তার সম্পৃক্ততা তাকে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেবে।

মোফাজ্জল হোসেনের এই অন্তর্ভুক্তিতে মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্বের পরিসর আরও বিস্তৃত হলো।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোফাজ্জল হোসেন মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হলেন

প্রকাশিত : ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬