ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় ব্যবসা গুটিয়ে নিলো উবার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করার পর আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নিজেদের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। প্রতিষ্ঠানটি বুধবার থেকেই (২ সেপ্টেম্বর) দেশটিতে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধের এই ঘোষণা দিয়েছে।

বুধবার চালকদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানায় উবার। বার্তায় বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিন থেকে ড্রাইভাররা উবার অ্যাপের মাধ্যমে আর কোনো যাত্রীর ট্রিপ রিকোয়েস্ট পাবেন না।

উবার বলেছে, ‘‘আমরা বুধবার (২ সেপ্টেম্বর) থেকে নাইজেরিয়ায় আমাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই তারিখের পর থেকে আপনারা উবার অ্যাপের মাধ্যমে আর কোনো যাত্রীর ট্রিপ রিকোয়েস্ট গ্রহণ করতে পারবেন না।’’

উবার এই ঘটনাকে ‘‘ভারাক্রান্ত হওয়ার মতো কঠিন খবর’’ হিসেবে বর্ণনা করেছে এবং নাইজেরিয়াতে বছরের পর বছর ধরে তাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য চালকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, আমরা জানি এটি অত্যন্ত কঠিন সংবাদ। নাইজেরিয়ায় আমাদের এই দীর্ঘ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

নগরবাসীর যাতায়াত সেবা নিশ্চিতে চালকদের অবদানের কথা স্বীকার করে উবার বলেছে, চালকদের নিষ্ঠার কারণেই দেশটি নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে সচল থেকেছে।

তবে চালকদের পাঠানো বার্তায় নাইজেরীয় বাজারে কার্যক্রম বন্ধের পেছনে মূল কারণগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি উবার।

সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উবারের সাপোর্ট সেন্টার চালু থাকবে। বার্তায় উবার বলেছে, যেকোনো প্রশ্নের সহায়তার জন্য আমাদের হেল্প সেন্টার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।

এই ঘোষণার মাধ্যমে নাইজেরিয়ায় উবারের দীর্ঘ কার্যক্রমের সমাপ্তি ঘটছে। দেশটির রাইড শেয়ারিং শিল্পে এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ অ্যাপভিত্তিক পরিবহন সেবা সেখানকার নগর জীবনের যাতায়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

নাইজেরিয়ায় ব্যবসা গুটিয়ে নিলো উবার

প্রকাশিত : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬