ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বরগুনার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি। তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের কাছ থেকে জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্য সচিব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনের ক্ষমতাবলে গত ১৩ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে বরগুনার জেলা প্রশাসককে সভাপতি এবং অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমীনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বরগুনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মো. সাইফুল ইসলাম সবুজ।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। পরে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

দায়িত্ব গ্রহণের পর সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমীন বলেন, ‘বরগুনার দীর্ঘদিনের স্থবির ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, তরুণেরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করুক। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের দিকনির্দেশনা এবং কমিটির সদস্যদের সহযোগিতায় দ্রুত ক্রীড়া কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খেলার মাঠগুলোর উন্নয়ন, খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। ক্রীড়াঙ্গনকে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বরগুনার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সংগঠক এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বরগুনার হারানো ক্রীড়াঙ্গনকে আবারও ঐতিহ্য ও সাফল্যের ধারায় ফিরিয়ে আনা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদের নতুন পরিচালক পদে আসছেন রাফায়েল নাদাল

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬