ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে মাদক ও সন্ত্রাস বিরোধী বিএনপির আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এক বিশাল আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদক ও সন্ত্রাসকে না বলুন এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বাজার সংলগ্ন কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কানুরগাঁও মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খাসেরহাট বাজার ও তার আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার পক্ষে নানা প্রতিবাদী ও সচেতনতামূলক স্লোগান দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম সরদার, সভাপতি, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি। মোঃ মামুন তালুক, সাধারণ সম্পাদক, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি। দায়িত্বপ্রাপ্ত এস আই, খাশেরহাট তদন্ত কেন্দ। মোঃ নেয়ামত সিকদার, সাবেক সভাপতি, শ্রমিক দল। এছাড়াও বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উক্ত সভায় উপস্থিত থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে গ্রাম পর্যায় থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা জরুরি। সমাজ থেকে সব ধরনের অপকর্ম উৎখাত না হওয়া পর্যন্ত এই ধরনের সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

কালকিনিতে মাদক ও সন্ত্রাস বিরোধী বিএনপির আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬