ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ক্লাবে ফিরলেন জেমস রদ্রিগেজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতবেদক: ফুটবলে প্রথমবার পা ছোঁয়ার প্রায় ২০ বছর পর যেখানে শুরু হয়েছিল, সেখানে ফিরলেন জেমস রদ্রিগেজ। শুক্রবার সকালে অভিজ্ঞ মিডফিল্ডারকে নতুন চুক্তি হিসেবে ঘোষণা করে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনাল।

ইতালির দ্বিতীয় বিভাগীয় ক্লাব আভেলিনোর সঙ্গে কথা হচ্ছিল ৩৫ বছর বয়সী তারকার। কিন্তু তিনি জন্মভূমির ক্লাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুকুতায় জন্ম নেওয়া রদ্রিগেজ এনভিগাদোর হয়ে প্রথম খেলেন। তারপর আর্জেন্টিনার ব্যানফিল্ডে খেলেছেন। ২০১০ সালে এফসি পোর্তো এই সৃজনশীল মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করে। সেখান থেকেই শুরু ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই।

২০১৩-১৪ মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোতে মোনাকোয় যোগ দেন রদ্রিগেজ। অল্প সময় সেখানে থেকে স্পেনে পাড়ি দেন রিয়াল মাদ্রিদের জার্সি পরার জন্য।

তারপর থেকে বিভিন্ন দেশের একাধিক ক্লাবে খেলেছেন রদ্রিগেজ। ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় বায়ার্ন মিউনিখ, এভারটন, আল রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাউলো, রায়ো ভায়েকানো, ক্লাব লিওন ও সবশেষ মেজর লিগ সকার মিনেসোটা ইউনাইটেডে যান। মাত্র ৬ ম্যাচ খেলেই ক্লাবটি ছাড়লেন রদ্রিগেজ।

রোববার এমপিও শিক্ষকদের বদলি আবেদন শেষ

দেশের ক্লাবে ফিরলেন জেমস রদ্রিগেজ

প্রকাশিত : ১০:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬