ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসের শহরে ঋতুপর্ণারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:  ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে এই গেমসে অংশগ্রহণ করবে। সবার আগে আয়োজক শহরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এশিয়ান গেমস শুরুর পাঁচ দিন আগে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম ম্যাচ। তাই আজ সকালে চীনের গুয়াংজু থেকে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। জাপান সময় রাত নয়টায় তারা নাগোয়া বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশ নারী ফুটবলের ভেন্যু ওসাকা। গেমসে অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করতেই নাগোয়া যাওয়া ঋতুপর্ণাদের। কার্ড সক্রিয় হওয়ার পরই ওসাকার উদ্দেশ্যে বাসে রওনা হয় বাংলাদেশ দল।

জাপানের এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এক সপ্তাহের বেশি সময় চীনের গুয়াংজুতে ছিল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচে ব্যথা পান নবীরন খাতুন। তার পক্ষে এই টুর্নামেন্টে খেলা সম্ভব হবে না। তিনি চীন থেকে জাপান গেলেও বাফুফে তার পরিবর্তে অন্য ফুটবলার ঢাকা থেকে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। প্রতি আসরেই বাংলাদেশের পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করলেও এবার নেই। ২০২৩ সালে হাংজু এশিয়াডে নারী ফুটবলাররা প্রথমবারের মতো অংশগ্রহণ করে। এশিয়া কাপের মূল পর্বে খেলা ঋতুপর্ণাদের জন্য এটি দ্বিতীয় এশিয়ান গেমস।

জনপ্রিয় সংবাদ

স্পেনে মারাত্মক ট্রেন দুর্ঘটনা: স্থগিত করা হয়েছে ২৪টি ফুটবল ম্যাচ

এশিয়ান গেমসের শহরে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬