ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ সিভিল সার্জনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের মনিপুর এলাকায় চিকিৎসাসেবার মান ও কাগজপত্র যাচাইয়ে চার হাসপাতালে বিশেষ অভিযান চালিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই অভিযানে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ইবনে সিনা মডেল হাসপাতাল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। হাসপাতালটির বৈধ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় হাসপাতালটি বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। ভর্তি থাকা চারজন গুরুতর রোগীর সুরক্ষার কথা ভেবে তাৎক্ষণিক তালা মারা হয়নি, তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের এই হাসপাতালে রোগী না দেখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
​এস কে হাসপাতাল পরিদর্শনে হাসপাতালটির প্রয়োজনীয় সব লাইসেন্স থাকলেও অপ্রশস্ত ও কম জায়গার কারণে সেখানে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে মত দেন সিভিল সার্জন।
অপরদিকে গ্যালাক্সি হাসপাতাল ও মনিপুর পপুলার হাসপাতাল প্রতিষ্ঠান দুটির সব কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তবে গ্যালাক্সি হাসপাতালে আলাদা কোনো সাধারণ ওয়ার্ড না থাকায় সেখানে অবিলম্বে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক জেনারেল ওয়ার্ড চালুর নির্দেশ দেওয়া হয়।
​পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সঙ্গে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রধান অফিস সহকারী ইখতিয়ার উদ্দিন, ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর শাহীনুর ইসলাম এবং পরিসংখ্যানবিদ আমানুল্লাহ। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মানসম্মত গবেষণা ও পুস্তক প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

গাজীপুরে লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ সিভিল সার্জনের

প্রকাশিত : ১০:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬