ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, বিসিসির অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরের ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে ব্যবসা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সরবরাহের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁ ও মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সর্বসাধারণের চলাচলের নির্ধারিত স্থান (ফুটপাত) দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২(৩) ও ৯২(৭) ধারায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বিসিসি জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ব্যবসায়িক অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, বিসিসির অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬