ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিন পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় পরিবহনগুলোতে থাকা হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ ছাড়া শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতে পথচারী ও পরিবহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চালানো হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা

প্রকাশিত : ১০:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬