ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত এখনই রোহিতকে পরিকল্পনা থেকে বাদ দিচ্ছে না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশামতোই দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। বোর্ডের এই সিদ্ধান্তে আপাতত একটি বিষয় পরিষ্কার যে, ওয়ানডে ক্রিকেটে রোহিতকে এখনই পরিকল্পনা থেকে বাদ দিচ্ছে না বোর্ড। অর্থাৎ, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকতে পারেন ভারতের সাবেক অধিনায়ক।

রোহিতের পাশাপাশি দলে রাখা হয়েছে বিরাট কোহলিকেও। তবে অভিজ্ঞ দুই ক্রিকেটার ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়াকে রাখা হয়নি। পান্তকে টেস্ট ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে, এমন ইঙ্গিত মিলেছে ইরানি ট্রফির দলে তাকে অধিনায়ক করার সিদ্ধান্তে। অন্যদিকে হার্দিককে পুরোপুরি সুস্থ না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

চারটি আলাদা প্রতিযোগিতার দল চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসেছিল নির্বাচক কমিটি। বৈঠক শেষ হতে সময় লাগে বেশ খানিকটা। সবার নজর ছিল মূলত রোহিতের দিকে। ইংল্যান্ড সফরের মাঝপথে নির্বাচক অজিত আগরকর রোহিতকে জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে আর রাখা হচ্ছে না। এরপরই অবশ্য বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, রোহিতকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বোর্ডের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সবচেয়ে বড় চমক দুই নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জম্মু-কাশ্মীরের আকিব নবি ও মুম্বাইয়ের নামান ধীরকে নেওয়া হয়েছে। দুজনই অলরাউন্ডার। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ তারা পান কি না।

জনপ্রিয় সংবাদ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

ভারত এখনই রোহিতকে পরিকল্পনা থেকে বাদ দিচ্ছে না

প্রকাশিত : ১০:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬