ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ পুলিশের আওতাধীন বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি নতুন আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

একইসঙ্গে তিনি এসআরবি ফোর্সের শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মহাপরিচালক জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।

এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

অবৈধ অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত : ১১:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬