ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিজের ভুল বুঝতে পেরেছেন ভিনিসিয়ুস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:  রিয়াল মাদ্রিদের তারকাবহুল স্কোয়াডেও অপরিহার্য এক নাম ভিনিসিয়ুস জুনিয়র। ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বহুবার, জায়গা করে নিয়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম আলোচিত খেলোয়াড়দের তালিকাতেও। অথচ নতুন মৌসুমের শুরুতে সেই চেনা ভিনিসিয়ুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, নষ্ট করছেন সহজ সুযোগও।

গ্রীষ্মের দলবদলে ভিনিসিয়ুসকে নিয়ে আর্সেনালে যাওয়ার গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হারানোর শঙ্কায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রিয়াল সমর্থকরা। শেষ পর্যন্ত অবশ্য সেই শঙ্কা কাটে। রিয়ালের সঙ্গেই নতুন চুক্তিতে সই করে দলবদলের সব গুঞ্জনের ইতি টানেন ভিনি।

কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও মাঠের সমস্যাটা কাটেনি। গত কিছু দিন ধরেই নিজের সেরা ছন্দে নেই ভিনিসিয়ুস। এবার কোচ হোসে মরিনিওর আগমন এবং ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, নতুন মৌসুমে আবারও পুরোনো ধার ফিরে পাবেন ভিনি। মাঠে এখন পর্যন্ত তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

সর্বশেষ এলচির বিপক্ষে ম্যাচেও হতাশ করেছেন ভিনিসিয়ুস। গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনি লিখেছেন, ‘গোল আবার ফিরবে… এত সুযোগ হাতছাড়া করা আমার সঙ্গে মানান সই না। রোববারেই আমাদের আরেকটা ম্যাচ আছে। হালা মাদ্রিদ!’

অর্থাৎ, নিজের সমস্যাটা ভিনিসিয়ুসও বুঝতে পারছেন। আর তার সামনে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ। কারণ রোববার মাদ্রিদ ডার্বিতে রিয়ালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

এই ম্যাচে ভিনিসিয়ুসের ওপর আলাদা নজর থাকাটাই স্বাভাবিক। আতলেতিকোর বিপক্ষে তার লড়াই বরাবরই বাড়তি উত্তাপ ছড়ায়। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন এক ম্যাচে নিজের পুরোনো ছন্দ ফিরে পাওয়া ভিনিসিয়ুসের জন্যও হতে পারে গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজের ভুল বুঝতে পেরেছেন ভিনিসিয়ুস

প্রকাশিত : ০২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬