ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সামিউল আল আরাফাত (১৮)। তিনি টাঙ্গাইল সদর থানার ১৩ নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সামিউল। পথে মহাসড়কের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সংবাদ পেয়ে নাওজর সালনা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৪:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬