ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাব এল-মান্দেবের কাছে হুথিদের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে ইয়েমেনি বাহিনীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালির কাছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী সাউদার্ন জায়ান্টের তীব্র লড়াই চলছে। এ বাহিনী দাবি করেছে, বাব এল-মান্দেবের কাছে কাহবুউব ফ্রন্টে হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের যুদ্ধ হচ্ছে। এ সময় হুথিরা বন্দরনগরী মোখা দখল করে নিয়েছে। সরকারি বাহিনী পিছিয়ে গেলেও হুথিদের কাছ থেকে এসব অঞ্চল আবারও দখল করার চেষ্টা করছে তারা।

কাহবুউবের কাছে একটি পাহাড়ি অঞ্চল আছে। হুথিরা এখন এটি দখলের চেষ্টা করছে। এই পাহাড় দখল করতে পারলে বাব এল-মান্দেবে তারা নিজেদের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করতে পারবে। হুথিরা প্রণালিটির প্রবেশদ্বারের একটি দ্বীপ ইতিমধ্যে দখল করেছে।

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাব এল-মান্দেবের কাছে হুথিদের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে ইয়েমেনি বাহিনীর

প্রকাশিত : ০৩:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬