ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ:“এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”- ইউএনও অশোক বিক্রম চাকমা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: “মাদক কেবল একজন ব‍্যাক্তিকে ধ্বংস করেনা, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই বক্তব‍্য তুলে ধরেন।
আবেদা মান্নান ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতীয় সমাজ কল‍্যান পরিষদের সহযোগীতায় ওই কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভার আগে রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি বিশাল মাদক বিরোধী র‍্যালী বিভিন্ন শ্লোগান নিয়ে রাজামেহার বাজার, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

পরে রাজামেহার উচ্চবিদ্যালয়‍ মিলনায়তনে আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। প্রধান আলোচক ছিলেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, জুবায়ের ইবনে মামুন।

আলোচনা সভার ফাঁকে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মাদক বিরোধী একটি নাটক উপস্থাপন করা হয়।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব‍্য রাখছেন প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, ও উপস্থিত বিদ‍্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ:“এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”- ইউএনও অশোক বিক্রম চাকমা

প্রকাশিত : ০৩:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬