ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তিতাস গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস লোকেশন সি – এলাকায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

রোজ ‘শনিবার ১৯ সেপ্টেম্বর ‘ প্রধান অতিথি হিসাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গ্যাস কূপটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি
এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি দেশবাসীকে আস্বস্ত করতে চাই, জ্বালানি খাতের সরবরাহ ও চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে আমরা তা পূরণে কাজ করছি। ২০৩০ এর মধ্যে জ্বালানি অবকাঠামো বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনামাফিক কাজ শেষ করতে পারলে আমরা আশা করি সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি সুন্দরভাবে পূরন করতে পারবে। এতে শিল্প, বিদুৎ ও গৃহস্থালি খাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা স্থায়ীভাবে সমাধান হবে।’

আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে তিতাস গ্যাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপ থেকে আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে মোট প্রায় ৬৭ দশমিক পাঁচ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডন কোম্পানি লিমিটেড জানায়, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে খনন করা তিতাস-২৮ নম্বর কূপের কাজ শেষ হয়েছে। উদ্বোধনের পরপরই কূপ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে উৎপাদনে যাবে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট।

গ্যাস কোম্পানির কর্মকর্তা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন করা হয়। গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

তিতাস গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৩:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬