ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কোচ ‘মিশন ৩০০’ ঠিক করলেন ভারতের জন্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ভারতীয় ক্রিকেট দলে বিশেষ প্রতিভার আগমন থেমে নেই। সেই বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার ৩০০ রানের গণ্ডি পেরোনো উচিত বলে মনে করেন প্রধান কোচ গৌতম গম্ভীর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান ২৯৭। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে ছিল এই স্কোর। একই বছর তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নরা জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটে ২৮৩ রান করেছিল।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩০ বলে অভিষেক শর্মার সেঞ্চুরি দেখার পর ৩০০ রানের বেশি করার আকাঙ্ক্ষার কথা জানান গম্ভীর। তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে ইতিবাচক ব্যাপার ছিল যখন পাওয়ার প্লেতে ১০০ হয়ে গেল। আমার কোচিং মেয়াদে কখনও আমরা সেটা করিনি। আমি মনে করি এটা একটা স্পষ্ট বার্তা ছিল যে আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সেভাবেই এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বার্তাটা এটাই এবং ভবিষ্যতেও ঠিক এই বার্তাই থাকবে যে আমরা এখনও ৩০০ রানে পৌঁছাইনি। তাই সম্ভবত এটাই পরবর্তী লক্ষ্য, কারণ আমাদের ড্রেসিংরুমে যে ধরনের প্রতিভা আছে, তাতে আমাদের অবিশ্বাস্য কিছু করা উচিত।’

অভিষেকের ব্যক্তিগত মাইলফলক অর্জনের চেয়ে তার সেঞ্চুরি দলে কতটা প্রভাব ফেলেছে সেদিকেই জোর দিতে চান গম্ভীর। ভারত তিনশ রানের আভাসই দিয়েছিল শুরুতে। কিন্তু শেষ পাঁচ ওভারে সাদামাটা খেলে সাত উইকেটে ২২১ রানে থামে।

এনিয়ে গম্ভীর বললেন, ‘দেখুন আমি শুধু একটা বিষয়ে কথা বলতে চাই। আজ সে যে ১০০ রান করল সেটা নিয়ে নয়। আমি এখানে বসে তার ১০০ রান নিয়ে কথা বলে যেতে পারি। কিন্তু আসল বিষয় হলো এর প্রভাব। ড্রেসিংরুমে আমরা কেবলমাত্র আলোচনা করতে পারি ব্যাট ও বল হাতে আমরা কত বেশি প্রভাব ফেলতে পারি। এটাই আমাদের আদর্শ। গত দুই বছর ধরে আমাদের দর্শন এটা। টি-টোয়েন্টি কেবল রান বা উইকেটের বিষয় নয়। আপনি কত বেশি প্রভাব তৈরি করতে পারেন, সেটাই আসল।’

কোচ ‘মিশন ৩০০’ ঠিক করলেন ভারতের জন্য

প্রকাশিত : ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬