ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সোনু সুদের আপত্তি-সমালোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আইফোনের নতুন মডেল বাজারে আসা মানেই অ্যাপল প্রেমীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার চেনা দৃশ্য। শুক্রবার ভারতে আনুষ্ঠানিকভাবে ‘আইফোন ১৮’ বিক্রি শুরু হতেই অ্যাপল শোরুমগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই উন্মাদনার চিত্র দেখে সমালোচনা করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

সামাজিক মাধ্যমে নিজের অসন্তোষ ও আপত্তি প্রকাশ করে সোনু সুদ লেখেন, ‘নতুন ফোন, নতুন ইএমআই… কিন্তু সেই পুরোনো বিল! শুধু ফোন আপগ্রেড করার পেছনে না ছুটে হয়তো এবার ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের লাইনে দাঁড়ানোর সময় এসেছে। একটি সুন্দর সমাজ গড়ে তোলাই হলো আসল আপগ্রেড।’

অভিনেতার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সোনুর সঙ্গে সুর মিলিয়ে এক নেটিজেন মন্তব্য করেন, ‘একটি গ্যাজেটের জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে পারে, অথচ নির্বাচনের সময় তারাই আবার ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়াতে ইতস্তত করে!’ অন্য এক ব্যবহারকারী ইএমআইয়ের হিসাব তুলে ধরে লেখেন, ‘অনেকের হয়তো মাসিক বেতন ৩০ হাজার রুপির কম, কিন্তু তারা বছরের পর বছর ইএমআই গুনে ফোন কেনেন। আর সেই ইএমআই শোধ হতে হতে ফোনের মূল্য নেমে আসে পাঁচভাগের একভাগে!’

উল্লেখ্য, কাজের সুবাদে সোনু সুদকে সর্বশেষ দেখা গেছে তার নিজের পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ফাতেহ’-তে।

সোনু সুদের আপত্তি-সমালোচনা

প্রকাশিত : ০২:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬