রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিজাত পরিবহনের’ একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ডেস্ক রিপোর্ট 






















