ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ৭ পিস ইয়াবাসহ যুবক ও সহযোগী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিকুল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কেনাবেচায় সহযোগিতার অভিযোগে মো. সিয়াম হাওলাদার (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নলছিটি থানার ৩ নম্বর কুলকাঠি ইউনিয়নের তৌকাঠি এলাকার শিকদার বাড়ি ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুজ্জামান সোহাগ,জানায়, নলছিটি থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় রফিকুল হাওলাদারের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতার অভিযোগে একই ঘটনায় সিয়াম হাওলাদারকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল হাওলাদার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার সিয়াম হাওলাদার একই ইউনিয়নের মধ্য ডেবরা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়ায় পৌর মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন

নলছিটিতে ৭ পিস ইয়াবাসহ যুবক ও সহযোগী আটক

প্রকাশিত : ১১:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬