ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসল চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুসুম্বা ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় সিসিএজি সদস্যদের জন্য এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। এতে খরা প্রবণ এলাকায় সহনশীল ফল ও ফসল নির্বাচন, চাষাবাদ পদ্ধতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি বাস্তবায়ন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা। প্রশিক্ষণে সংস্থাটির কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (সিএমও) মো. আরিফুজ্জামান উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে খরাপ্রবণ এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপযোগী ফসল ও ফলের চাষ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসল চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬