ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ডিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

সমাবেশ শুরুর আগেই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হন। পরে তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসীমউদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধের ৪ অংশে ২০০ মিটার ধস, আতঙ্কে গ্রামবাসী

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬