ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বাংলাদেশে বস্ত্র, ঔষধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, অ্যাগ্রি-বিজনেস, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ : এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের বাজার সম্ভাবনা তুলে ধরেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো।

বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, দেশটি টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।

সেমিনারে বাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট। তিনি বলেন, ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশে গ্রিন বিল্ডিং, পরিবহন, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগের সুযোগ রয়েছে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন তিনি।

সেমিনারে ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার মতো বড় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প থেকে সরকার নির্দিষ্ট মূল্যে বিদ্যুৎ কিনতে পারবে।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগ করে লাভের সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি বলে উল্লেখ করেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

এ সময় মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মো. ফজলুল হক। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট জানান, আগামী নভেম্বর নাগাদ একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।

মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্সের এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভারের সাস্টেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার চিত্র তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ।

অনুষ্ঠানের সমাপনী অংশে বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। এতে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ স্পেনে সফররত এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা, মাদ্রিদ চেম্বার অব কমার্স ও ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প-সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের সফরে ইউরোপে গেছে এফবিসিসিআইয়ের ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

স্পেনের ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন

প্রকাশিত : ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬