ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ‘দীর্ঘ জীবনের নতুন ভাবনা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং দীর্ঘায়িত জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবার ও সমাজের বিভিন্ন ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণে সরকারি বিভিন্ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬