ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আজিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁও, ওয়াজীর বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শামসুল আলম এবং মায়ের নাম গোলতাজ বেগম।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশার মালিক বেলাল হোসেনের সঙ্গে ছিলেন তুষার। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকায় তুষারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, অটোরিকশা চালক তুষার নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬