ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মাত্র দেড় মিনিটে পুলিশ সেজে সৌদি প্রবাসীর দীর্ঘ ছয় বছরের কষ্টার্জিত অর্থ ছিনতাই করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পুলিশ পরিচয়ে দেড় মিনিটে ছিনতাই,লুট ৮৮ গ্রাম স্বর্ণালংকার, ৪৭০০ সৌদি রিয়াল,অভিযোগ নিলেও মামলা নেয়নি পুলিশ,তদন্তে সত্যতার পর মামলা,সব হারানোর খবরে অসুস্থ হয়ে পড়েছেন ওমারের মা।

ওমার ফারুক বাবাকে বলেছিলেন, এবার আর দূরদেশে থাকতে হবে না। ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে জমানো টাকা আর স্বর্ণালংকার নিয়ে ফিরছিলেন গ্রামের বাড়িতে। বিমানবন্দরে ছেলেকে নিতে রাতেই অপেক্ষায় ছিলেন বাবা দুদু মিয়াও। কিন্তু প্রিয় সন্তানের সঙ্গে দেখা হওয়ার আনন্দের কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সব হিসাব।

বাড়ি ফেরার পথেই পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দল কেড়ে নেয় ওমার ফারুকের সাড়ে ছয় বছরের উপার্জনের বড় অংশ। তল্লাশির নামে ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে শেরেবাংলা নগরের গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওমার ফারুক।

থানায় করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৩০ বছর বয়সী ওমার ফারুক। সৌদি আরবে ২০২০ সালের মার্চে পাড়ি জমিয়েছিলেন তিনি। কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে সবার ছোট ওমার। দুই ভাই ও দুই বোনের সংসারে ছোট ছেলেটিই ছিল পরিবারের অন্যতম ভরসা।

২০২০ সালের মার্চে ফ্রি ভিসায় সৌদি আরবে পাড়ি জমানো ওমার ফারুক একটি কোম্পানির ইস্যু ফ্যাক্টরিতে কাজ করতেন। দিনের পর দিন পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছেন, সঙ্গে কিনেছেন স্বর্ণালংকার। দীর্ঘ প্রবাসজীবন শেষে গতরাতে ছুটিতে দেশে ফেরেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওমার। তাকে নিতে আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বাবা দুদু মিয়া। সঙ্গে ছিলেন- চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত সাড়ে ১২টা। গভীর রাতে রাস্তায় ছিনতাইয়ের ভয় থাকায় তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হননি ওমার। বিমানবন্দরেই বসে অপেক্ষা করেন। একদিকে ছেলেকে কাছে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিরাপদে বাড়ি ফেরানোর চিন্তায় রাতটা বিমানবন্দরেই কেটে যায় বাবা দুদু মিয়ার।

ভোর পৌনে ৫টার দিকে অবশেষে তারা বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে যায় ভয়ংকর ঘটনাটি।

জনপ্রিয় সংবাদ

ঐশীর শখ মাটির তৈরি শিল্প নিয়ে; যেন মিতালি গড়েছেন মাটির সঙ্গে

মাত্র দেড় মিনিটে পুলিশ সেজে সৌদি প্রবাসীর দীর্ঘ ছয় বছরের কষ্টার্জিত অর্থ ছিনতাই করা হয়েছে

প্রকাশিত : ০২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬