ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান আয়ারল্যান্ডের আকাশসীমায় আকস্মিক জরুরি পরিস্থিতি ঘোষণা করে দ্রুত গতিতে নিচে নেমে এসেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এই ঘটনায় বিমানটি দিক পরিবর্তন করে পুনরায় লন্ডনে ফিরে গেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ২৯৫ নামের ওই বিমানটি সংকটকালীন মুহূর্তে আন্তর্জাতিক সিগন্যাল কোড ‘স্কোয়াক ৭৭০০’ বার্তা পাঠিয়েছিল। এই বার্তাকে আকাশে থাকাকালীন বিমানে তৈরি হওয়া বড় ধরনের যেকোনো জরুরি পরিস্থিতির সঙ্কেত হিসেবে ধরা হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা যায়, আয়ারল্যান্ডের ওপর দিয়ে উড়ার সময় বিমানটি মাত্রাতিরিক্ত উচ্চতা থেকে এক ধাক্কায় প্রায় ২৮ ফুট নিচে নেমেছে বিমানটি।

বিমানে হঠাৎ এই জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তবে এভিয়েশন প্রোটোকল অনুযায়ী, ১০ হাজার ফুটের নিচে এ ধরনের দ্রুত ও নিয়ন্ত্রিত জরুরি অবতরণ সাধারণত কেবিনের ভেতরে বায়ুচাপ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণে করা হয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

প্রকাশিত : ০৩:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬