মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা মামুন শিকদারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম মোল্লার বাড়ির পাশের মসজিদ মাঠে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে একপর্যায়ে তা জনসভায় রূপ নেয়। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের অনেকে মামুন শিকদারের প্রতি সমর্থন জানান।
সভায় মামুন শিকদার বলেন, “আমি এখানে মেয়র হতে আসিনি, আপনাদের আত্মীয় হতে এসেছি। আপনাদের সেবক হতে এসেছি।” তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে তাদের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় মুরব্বি লালু মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহীম, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাজমুল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওসমান তালুকদার।
এ ছাড়া ইব্রাহিম মোল্লা, রতন বেপারী, রকিব হাং, মিন্টু কাজী, দেলোয়ার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















