গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিখে ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলা এক যুবককে ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিকসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেক বাসায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম বাপ্পি (তৈজুল ইসলামের ছেলে) নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশের নজরদারির মুখে চতুর্থ তলার একটি সুকৌশলে তৈরি গোপন কক্ষে রাসায়নিক উপাদান মজুত করে ইয়াবা তৈরি করছিলেন বাপ্পি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি জানান, প্রবাস থেকে ফেরার পর প্রেমঘটিত কারণে হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়েন এবং ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন।

ডেস্ক রিপোর্ট 












