ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-নেদারল্যান্ডন্স বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২৭ সালের এপ্রিলে ডাচ-বাংলা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ২০২৭ সালের এপ্রিলে নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)। এ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি, সম্ভাব্য কার্যক্রম এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে চেম্বারের প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে এ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. হাসান আবদুল্লাহ তৌহিদ এবং প্রথম সচিব মো. মাহাদে আলম বিন্টু উপস্থিত ছিলেন।

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন মামুন ও সমন্বয়ক বিশ্বজিৎ রায়।

বৈঠকে ২০২৭ সালের এপ্রিলে প্রস্তাবিত বাণিজ্য প্রতিনিধিদলের নেদারল্যান্ডস সফরের সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন, বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কার্যকর যোগাযোগ বৃদ্ধি করা।

প্রস্তাবিত এ সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজন, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ চিহ্নিত করা এবং বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে ডাচ-বাংলা চেম্বার সংশ্লিষ্ট কূটনৈতিক ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রস্তাবিত সফরকে কার্যকর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রস্তাবিত বাণিজ্য প্রতিনিধিদলের এ সফর দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এইচএসসি পরীক্ষায় সেরা সাফল্য রাজশাহী শিক্ষা বোর্ডের

বাংলাদেশ-নেদারল্যান্ডন্স বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২৭ সালের এপ্রিলে ডাচ-বাংলা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ১১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬