বরিশাল প্রতিনিধি: দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় শিশুতোষ সংগীতবিষয়ক আয়োজন ‘এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার সিজন-০২: আগামীর কণ্ঠস্বর’-এর ফোক রাউন্ডের চতুর্থ পর্বে ‘কালো জলে কুচলা তলে’ গানটি পরিবেশন করে নিজের সংগীতপ্রতিভার পরিচয় তুলে ধরেছে ঝালকাঠির ক্ষুদে সংগীতশিল্পী হুমায়রা ইসলাম।
ছোট্ট বয়সেই দেশের জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের এমন বড় আয়োজনে অংশগ্রহণ হুমায়রার জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। তার গান পরিবেশনায় আনন্দিত ও গর্বিত ঝালকাঠিবাসী। স্থানীয়দের প্রত্যাশা, নিজের মেধা, পরিশ্রম ও সংগীতপ্রতিভা দিয়ে হুমায়রা প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতেও ভালো করবে এবং শেষ পর্যন্ত বিজয়ের মুকুট অর্জন করে ঝালকাঠির মুখ উজ্জ্বল করবে।

হুমায়রার এই সংগীতযাত্রায় তার পরিবারও সবার আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছে। তার মা-বাবা আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার দোয়া ও উৎসাহ পেলে হুমায়রা আরও ভালো করতে পারবে। তারা মেয়ের সুন্দর ভবিষ্যৎ ও প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আরজু আহমেদ। ‘পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার’ আয়োজনে আরটিভি লিটল স্টার সিজন-০২-এর পর্বগুলো প্রতি বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সম্প্রচারিত হচ্ছে।
ঝালকাঠির এই ক্ষুদে সংগীতশিল্পী হুমায়রা ইসলামের জন্য জেলাবাসীর পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা। তার কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক আরও বড় পরিসরে, পূরণ হোক বিজয়ের স্বপ্ন—এমন প্রত্যাশা সবার।

ডেস্ক রিপোর্ট 




















