ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে নভেম্বরে, দেখা দিতে পারে ঘূর্ণিঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

অক্টোবরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি নভেম্বর মাসেও স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, এ মাসে ১-২টি ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) নভেম্বর মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এ মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা  মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে, অক্টোবরে সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিকের চেয়ে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৮০.৬ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ৭৯.৯ শতাংশ।

অক্টোবরে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৮ ডিগ্রি সেলসিয়াস, ০.৪ ডিগ্রি সেলসিয়াস ও ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

জনপ্রিয় সংবাদ

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে নভেম্বরে, দেখা দিতে পারে ঘূর্ণিঝড়

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে নভেম্বরে, দেখা দিতে পারে ঘূর্ণিঝড়

প্রকাশিত : ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬