ফরিদপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় নেতারা জানান, ৭ নভেম্বর উপলক্ষে নগরকান্দায় বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় জানানো হয়, ৭ নভেম্বরের কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা থেকে ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















