ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বরগুনা শহরের যানজট নিরসনে পৌর নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং নাগরিক ভোগান্তি কমাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে মতবিনিময় সভায়। শহরের সব অটোরিকশা স্ট্যান্ড অপসারণ, তোহা বাজার দখলমুক্ত করা, সড়কের ওপর দোকানের মালামাল রাখা বন্ধ এবং শহরের ভেতর থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সভায় অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে নাগরিক সুবিধা নিশ্চিত ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সজল চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। সভায় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ মো. নুরুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ূন হাসান শাহীন, পৌরসভার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বাস মালিক, সিএনজি ও অটোরিকশা মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত ভাবে অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল, যত্রতত্র স্ট্যান্ড স্থাপন এবং সড়ক ও ফুটপাত দখলের কারণে পৌর শহরে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে শহরের সব অটোরিকশা স্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তর, তোহা বাজার দখলমুক্ত, সড়ক দখল করে দোকানের মালামাল রাখা বন্ধ এবং শহরের বাইরে পরিকল্পিত স্থানে বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শুধু যানবাহন নিয়ন্ত্রণ করলেই যানজট সমস্যার সমাধান হবে না। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। একই সঙ্গে যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ও চলাচলের রুট নির্ধারণ করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘আমি কোনো কঠিন কথা বলতে চাই না। আপনাদের আন্তরিকতায় এ সভা করতে পেরেছি, এ জন্য সবাইকে অভিনন্দন। আমার দায়িত্ব হলো বরগুনা পৌরসভার নাগরিকদের সুবিধা নিশ্চিত করা। আপনাদের অনেক কথা মনোযোগ দিয়ে শুনেছি। দাবিগুলো যৌক্তিক। আপনাদের কাছ থেকে যেসব প্রস্তাব এসেছে, সেগুলো আমার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

তিনি বলেন, আমরা প্রস্তাবগুলো নোট করে নিচ্ছি। সেগুলো খসড়া করে চূড়ান্ত করার পর আমি স্বাক্ষর করলে পরবর্তী সময়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আমরা চেষ্টা করব প্রতি মাসে এ ধরনের একটি সভা করতে। নিয়মিত সভা হলে আপনাদের কথা শুনে সমস্যার সমাধান করা সহজ হবে।

তিনি আরও বলেন, একটি শহর শুধু রাস্তা ও ভবন দিয়ে সুন্দর হয় না। শহর সুন্দর হয় সুশৃঙ্খল চলাচল, পরিচ্ছন্ন পরিবেশ এবং নাগরিকদের স্বস্তি নিশ্চিত করার মাধ্যমে। যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। সড়ক যেন যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকে। সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। বরগুনা শহরকে বাসযোগ্য ও নাগরিক বান্ধব করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় শহরের যানজট নিরসন, বাজার ও ফুটপাত দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মতৎপরতা ও স্বাবলম্বী হচ্ছে শত শত নারী শ্রমিক

বরগুনা শহরের যানজট নিরসনে পৌর নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬