ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘রামায়ণ’-এর চমক, চার দিনেই আয় ৫০০ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির হিন্দি সিনেমা ‘রামায়ণ’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে ব্যাপক আলোচনা ছিল। বিশাল বাজেট আর একঝাঁক তারকার সম্মিলন, সবমিলিয়ে আগ্রহের কেন্দ্রে ছিল এটি।

তবে মুক্তির পর থেকে গড়পড়তা ব্যবসা করছে সিনেমাটি। চার দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটি রুপি। এই আয়কে অবশ্য ‘চমৎকার’ বলছেন বক্স অফিস বিশ্লেষকদের কেউ কেউ। আবার কারো মতে, এত বড় আয়োজনের সিনেমা আরও বেশি আয় করার কথা।

মুক্তির প্রথম চার দিনে ভারতে ‘রামায়ণ’ আয় করেছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এদিকে শুরটা প্রত্যাশানুরূপ না হলেও ক্রমশ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। পঞ্চম দিনে সিনেমাটির টিকিট বিক্রিতে রীতিমতো ঝড় শুরু হয়েছে। ভারতের টিকিট বুকিং সাইট ‘বুক মাই শো’তে এক ঘণ্টায় দেড় লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

যা ‘ধুরন্ধর ২’ কিংবা ‘পুষ্পা ২’র মতো ব্লকবাস্টার সিনেমার চেয়েও বেশি। ফলে ধারণা করা হচ্ছে, বক্স অফিসে বড় চমক দেখাতে চলেছে সিনেমাটি। ভারতে মুক্তির প্রথম দিন ‘রামায়ণ’ আয় করেছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিন আয় কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। আর তৃতীয় দিন সেটা বেড়ে হয় ৬৯ কোটি ৯০ লাখে।

প্রায় চার হাজার কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘রামায়ণ’। এর মধ্যে প্রথম পর্ব মুক্তি পেল এবার। এতে রামের চরিত্রে আছেন রণবীর কাপুর, রাবণ হয়েছেন যশ, আর সীতার ভূমিকায় সাই পল্লবী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, লারা দত্তসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

‘রামায়ণ’-এর চমক, চার দিনেই আয় ৫০০ কোটি টাকা

প্রকাশিত : ০৬:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬