ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইবিতে পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশন চালু, সর্বনিম্ন ফি ৫ হাজার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

দীর্ঘ সাত বছর পর আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। এ উপলক্ষ্যে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ছাড়া একজন গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে আনতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের যোগ্যতা, ফি ও অংশগ্রহণের বিভিন্ন শর্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীরা নিবন্ধন করতে পারবেন। এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স (সান্ধ্যকালীন) এবং ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরাও নিবন্ধনের সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে সমাবর্তনের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন ও ফি পরিশোধ করতে হবে। স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের জন্য নিবন্ধন ও সনদ ফি মিলিয়ে পাঁচ হাজার টাকা, নিয়মিত মাস্টার্স ডিগ্রিধারীদের পাঁচ হাজার ২০০ টাকা এবং মাস্টার্স (সান্ধ্যকালীন) ডিগ্রিধারীদের ছয় হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমফিল ডিগ্রিধারীদের জন্য ছয় হাজার এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ছয় হাজার ৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে। একাধিক ডিগ্রির ক্ষেত্রে প্রতিটি ডিগ্রির জন্য পৃথক সনদ ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের যেসব বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তারাও এবার অংশগ্রহণ করতে পারবেন। একইভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যেসব বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়া সম্ভব হয়নি, তারাও নিবন্ধনের সুযোগ পাবেন। এছাড়া সমাবর্তনে অংশগ্রহণ ছাড়াই ইতোমধ্যে মূল সনদ গ্রহণ করেছেন এমন গ্র্যাজুয়েটরাও নিবন্ধন করতে পারবেন। তবে তাদের পুনরায় মূল সনদ দেওয়া হবে না।

একাধিক ডিগ্রিধারীরা যোগ্যতা অনুযায়ী একাধিক মূল সনদ গ্রহণ করতে পারবেন। নিবন্ধনকারী প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং সন্তানকে রাখা যাবে। পাঁচ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা ফি দিতে হবে। অতিথিদের জন্য পৃথক গেস্ট পাস ও কিউআর কোড দেওয়া হবে। তবে তারা মূল সমাবর্তনস্থলে প্রবেশের সুযোগ পাবেন না।

নিবন্ধন সম্পন্নকারী গ্র্যাজুয়েটদের সমাবর্তনের গাউন ও উপহারসামগ্রী দেওয়া হবে। নিবন্ধনের সময় গাউনের সাইজ উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, ডিগ্রির বিবরণ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য অনলাইনে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকাডেমিক তথ্য ও ফি পরিশোধের বিষয়টি যাচাই করে নিবন্ধন অনুমোদন করবে। অনুমোদিত আবেদনকারীরা সমাবর্তন পোর্টাল থেকে কনভোকেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের অ্যাকাডেমিক তথ্য ও পেমেন্ট যাচাই শেষে নিবন্ধন অনুমোদন করবে। অনুমোদিত আবেদনকারীরা সমাবর্তন পোর্টাল থেকে কনভোকেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সমাবর্তন পোর্টালে (https://convocation.iu.ac.bd) পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

ইবিতে পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশন চালু, সর্বনিম্ন ফি ৫ হাজার

প্রকাশিত : ০১:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬