ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আমাদের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে নানা আলোচনার মধ্যেই স্বামী গোবিন্দের সঙ্গে সম্পর্ক অটুট থাকার প্রত্যয় জানালেন সুনিতা। বিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে ৪০ বছরের এই সম্পর্ক নিয়ে আশাবাদী তিনি। সুনিতার বিশ্বাস, কেউ তাদের আলাদা করতে পারবে না। আবারও স্বামীর সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখছেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে সুনিতাকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তবে দীর্ঘদিন সেই বিয়ের খবর গোপন রেখেছিলেন তিনি। সময়ের সঙ্গে বিষয়টি প্রকাশ্যে এলেও এত বছর পর নতুন করে আলোচনায় এসেছে তাঁদের দাম্পত্য জীবন।

সম্প্রতি সুনিতা অভিযোগ করেন, গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তার এই বক্তব্যের পর আলোচনায় আসে অভিনেত্রী কোমল রানী স্বর্ণকরের নাম। একপর্যায়ে স্বামীকে বিচ্ছেদ দেওয়ার কথাও জানিয়েছিলেন সুনিতা। পরে অবশ্য সেই অবস্থান থেকে সরে আসেন। এবার গোবিন্দকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশার কথা শোনালেন তিনি।

এক সাক্ষাৎকারে সুনিতা তাদের অতীতের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আগে গোবিন্দ আমায় অনেক সোনা কিনে দিত। আমাকে অনেক উপহার দিত। তার কাছ থেকে টাকা নিয়েই আমরা দিওয়ালির কেনাকাটা করতাম। কখনো কখনো ও আমাকে আর টিনাকে গয়না কিনতেও নিয়ে যেত। আশা করি সেই দিন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আমরা আবার একসঙ্গে গয়না কিনতে যাব।’

গোবিন্দ তাকে ‘ঘরের লক্ষ্মী’ বলে ডাকতেন বলেও জানান সুনিতা। অভিনেতার প্রতি নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন, গোবিন্দ ছিলেন তার ছোটবেলার ভালোবাসা। এতদিন যা বলেছেন, সবই আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে বলেছেন। সে সময় বক্তব্য প্রকাশে মার্জিত থাকার প্রয়োজন বোধ করেননি তিনি। তবে এখনো স্বামীর সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখেন।

দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে সুনিতা বলেন, ‘অবশ্যই আবার আমরা একসঙ্গে থাকব। আমরা ৪০ বছর ধরে একসঙ্গে রয়েছি। কেন এই সম্পর্ক ভেঙে যাবে? আমি এখন কাজ করছি। আমার পুরো মনোযোগ কাজের ওপর। কিন্তু এই জীবনে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর ছাড়া আমি আর কারও কাছে কিছু চাই না। যেটা আমার সঙ্গে হবে, সেটা নিশ্চয়ই ঈশ্বর ঠিক বুঝবেন বলেই হবে।’

জনপ্রিয় সংবাদ

আমাদের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না

প্রকাশিত : ০৪:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬