ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডাচ-কন্যা সোফি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা ও জীবনমানের বিষয়ে খোঁজখবর নেন।

সফরসংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডাচেস সোফি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের পড়াশোনার পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চান।

পরে ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এর মধ্যে ছিল নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বিতা এবং শিশুদের সুরক্ষায় কী ধরনের কাজ চলছে, তা পর্যবেক্ষণ করেন তিনি।

বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা এবং মানবিক সহায়তার বিষয়গুলো তার সফরে গুরুত্ব পায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। ডাচেস সোফি এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে পরিচালিত উদ্যোগগুলো সম্পর্কে তিনি ধারণা নিয়েছেন।

ডাচেসের সফর ঘিরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি সতর্ক অবস্থানে রাখা হয়।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি। তার সফর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তিনি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ডাচ-কন্যা সোফি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন

প্রকাশিত : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬