ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সদরঘাট থানার কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্র শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে গুদামের আশপাশের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের অভিযোগ, উক্ত গুদামটিতে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কন্টেইনারে রিফিল করা হতো। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ মবিলসহ যাবতীয় দাহ্য পদার্থের গুদাম অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনও ধোঁয়া রয়েছে। শুরুতে তেলের দোকানে আগুন লাগার খবর শুনে আমরা আসি, তবে এসে দেখতে পাই এটি মূলত একটি তেলের গুদাম। পরবর্তীতে আমরা ফোম নিয়ে আসি এবং সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১২:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬