ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নেপালে ভুমিকম্প ও বাংলাদেশের দুর্যোগ ঝুঁকির প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা “অপরিকল্পিত নগরায়ন বড় ধরনের ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে”

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ ভূপ্রকৃতিগত গঠন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ভূ-অভ্যন্তরের গঠন বিবেচনায় না নিয়ে অবকাঠামোগত উন্নয়ন ও অপরিকল্পিত নগরায়ন ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। এমনকি নগরের কোনো কোনো অংশের মাটি আকস্মিকভাবে দেবে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গত বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত ‘নেপাল ২০২৬: ভূমিকম্প ও আকস্মিক বন্যার অভিজ্ঞতা এবং বাংলাদেশের দুর্যোগ ঝুঁকির প্রেক্ষিত’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রফেসর ড. মনিরা হোসেন মেমোরিয়াল আলাপের অষ্টম আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশবিদ অধ্যাপক ড. সায়মা আহমদ।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনা করেন ড. শোয়াইব জিবরান। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবু তালেব, অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, ড. মো. আলী করিম, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোতাহারুল ইসলাম, ড. তাসরুন জাহানসহ বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভারতীয়, বার্মা ও ইউরো-এশীয় তিনটি চলমান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। প্লেটগুলো অত্যন্ত সক্রিয় এবং এগুলোর ফাটলে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে। এর প্রভাবে বর্তমানে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হলেও ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
তাঁরা বলেন, নগর উন্নয়ন ও পরিকল্পনার ক্ষেত্রে শুধু ভূ-উপরিভাগের বিষয় বিবেচনা করলেই চলবে না, ভূ-অভ্যন্তরের গঠন ও বৈশিষ্ট্যকেও সমান গুরুত্ব দিতে হবে। এ জন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও পরিবেশবিদদের পাশাপাশি ভূতত্ত্ববিদদেরও নগর পরিকল্পনা প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে

নেপালে ভুমিকম্প ও বাংলাদেশের দুর্যোগ ঝুঁকির প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা “অপরিকল্পিত নগরায়ন বড় ধরনের ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে”

প্রকাশিত : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬