ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা- চট্রগ্রাম রেল সড়কের পূবাইল এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। পুবাইল স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নির্বাপণ করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে

গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে

প্রকাশিত : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬