ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দেশজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বৃষ্টিপাত রেকর্ড করা যায়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘বিয়ে করার আগে নিজের কোনো বাড়ি না থাকায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি’

দেশজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশিত : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬