ইরানের জীবননাশের হুমকিতে ভীত হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি ইরানের হুমকির জেরে তিনি নিজ বাড়ি ছেড়ে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম সিএনবিসিকে বেসেন্ট বলেছেন, “আমি কেন ভীত হব, যখন মধ্যপ্রাচ্যে আমাদের সাহসী সেনা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হয়”
“তবে ইরান কোনায় আটকে পড়া পশুর মতো উগ্র আচরণ করছে। তাই আমি গোয়েন্দাদের নির্দেশনা অনুসরণ করছি এবং আমার বাড়ি থেকে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।”
মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন, ওয়ালস্ট্রিট জার্নাল ২০২৫ সালের জানুয়ারিতে তার জর্জটাউনের বাড়ির ওপরের একটি ছবি প্রকাশ করে। এতে করে তার জীবন আরও হুমকির মুখে পড়ে গেছে। সংবাদমাধ্যমের এ ধরনের ছবি প্রকাশ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে। তারা ইরানের বন্দরগুলোতে নৌঅবরোধ আরোপ করেছে। এখন স্থল অবরোধ আরোপের চেষ্টা করছে। আর এতে অগ্রণী ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সূত্র: সিএনবিসি

ডেস্ক রিপোর্ট 






















