ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চূড়ান্ত হলো ম্যানইউর কোচ; পচেত্তিনো কি তবে বিপদ ডেকে আনলেন?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

গত মৌসুমে রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্লাবের সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা ম্যানইউকে তিনি তিন নম্বরে নিয়ে আসেন এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে দল। সেই কোচ স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর সব মিলিয়ে ১৫ ম্যাচ টিকলেন। দলের অন্তর্কলহ সামলাতে ব্যর্থ হওয়া এবং প্রিমিয়ার লিগের রেলিগেশন অঞ্চলে নেমে যাওয়ার খেসারত দিতে হলো চাকরি হারিয়ে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিরতি চলাকালে ক্যারিককে ছাঁটাই করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ বছরে প্রথমবার রেলিগেশন জোনে থাকা দলকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হলো মাউরিসিও পচেত্তিনোকে। আজ (শনিবার) তার সঙ্গে চুক্তি করে প্রধান কোচের শূন্যস্থান পূরণ করেছে রেড ডেভিলরা। যুক্তরাষ্ট্রকে দারুণ সাফল্য এনে দেওয়ার পুরস্কার হিসেবে নতুন চুক্তি করলেও তা শেষ হওয়ার আগেই ম্যানইউ নামের অগ্নিপরীক্ষায় যুক্ত হলেন তিনি।

ম্যানইউর সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করেছেন পচেত্তিনো। ২০২৯ সালের জুন পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে বলে বিভিন্ন সূত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হন পচেত্তিনো। তার অধীনে দারুণ সাফল্য পেয়েছে দেশটি। আর্জেন্টাইন কোচের মেয়াদে ৩৫ ম্যাচ খেলে ২১টি জয়, হার ১২টি। গত বছর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র এবং গত বিশ্বকাপে খেলেছিল শেষ ষোলোতে।

ক্যারিকের স্থলাভিষিক্ত হয়ে যেন জ্বলন্ত কয়লা হাতে নিলেন পচেত্তিনো। দলটি একুশ শতাব্দিতে প্রথমবার রেলিগেশন জোনে নেমেছে। গত ১০টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র একটি জয়। ম্যানইউর দুর্দশা কাটানোর মিশনে পচেত্তিনোর প্রথম ম্যাচই অগ্নিপরীক্ষা। অ্যানফিল্ডে তারা লিভারপুলের মুখোমুখি হবে ২২ নভেম্বর। তারপর চ্যাম্পিয়নস লিগ খেলতে পর্তুগালে যাবে, প্রতিপক্ষ স্পোর্তিং। পচেত্তিনোর প্রথম হোম ম্যাচ ২৮ নভেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে। তারপর নিউক্যাসল ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির বিপক্ষে খেলা।

পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৯ সালে এস্পানিওলে। তারপর সাউদাম্পটনে যোগ দিয়ে ২০১৪ সালে তাদের ক্লাব রেকর্ড প্রিমিয়ার লিগ পয়েন্ট এনে দেন। টটেনহাম হটস্পারে পূর্ণ পাঁচটি মৌসুমে পচেত্তিনো ক্লাবকে টানা চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তোলেন এবং ২০১৯ সালে ক্লাব প্রথমবার ফাইনাল খেলে।

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ান শিরোপা জেতেন পচেত্তিনো। এছাড়া ফরাসি কাপ ও ট্রফি দে চ্যাম্পিয়নস জিতে চেলসিতে যোগ দেন ২০২৩ সালে। তারপর প্রথমবার কোনো জাতীয় দলের কোচ হিসেবে যুক্ত হন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

জনপ্রিয় সংবাদ

‘বিয়ে করার আগে নিজের কোনো বাড়ি না থাকায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি’

চূড়ান্ত হলো ম্যানইউর কোচ; পচেত্তিনো কি তবে বিপদ ডেকে আনলেন?

প্রকাশিত : ০৩:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬